
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বেসরকারি ফলাফল অনুযায়ি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী। শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা মিলে মোট ১৬৪টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১,৭০,৮৭৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃতাধিন ১১ দলীয় জোট থেকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিক্সা প্রতীকে ভোট পেয়েছেন ৫০২০৪টি। মোট ব্যবধান ছিল ১,২০,৬৭৩ ভোট। গণভোটে হ্যাঁ পেয়েছে ১,২৭,৪২৮ ভোট। আর না পেয়েছে ১,০৭,৬৩৩ ভোট। এ আসনে মোট ভোটার ৪,৮৭,৮৮৮ জন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.