
স্টাফ রিপোর্টার : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো: আবুল কাসেম সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.