
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে শিশুদের নিরাপত্তা ও তাদের নিরাপদ পরিবেশ তৈরী করা বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সূধীজনদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নাজনীন মিশন এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায় সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত শ্রীমঙ্গল নোয়াগাঁও এলাকায় নাজনীন মিশনের হল রুমে আয়োজিত এ বৈঠকে বক্তব্য দেন শিক্ষক কল্যাণ দেব, শিক্ষক রুবি রায়, শিক্ষক নিভা রাণী দেবী, সাংবাদিক বিকুল চক্রবর্তী, ইউপি সদস্য মো: শাহজাহান মিয়া, ইউপি সদস্য মালেকা বেগম, নাজনীন মিশন এর সমাজকর্মী সুমি কস্তা, প্রকল্প ব্যবস্থাপক লিটন চৌধুরী, বাপ্পি বিশ্বাস ও শিউলী বিশ্বাস।
বৈঠকে শিশুদের নৈতিক শিক্ষা, শিশুর স্বাস্থ্য ও সুষম খাবারসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য দেন অতিথিবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.