
স্টাফ রিপোর্টার : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব।
একুশের প্রথম প্রহর রাত ১২.১ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে মৌলভীবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক বকসী মিসবাহ-উর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি ও ইনকিলাবের রিপোর্টার এস এম উমেদ আলী, এটিএন বাংলার জেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক মহসীন পারভেজ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, চ্যানেল ওয়ান ও রুপালী বাংলাদেশের রিপোর্টার মো: শাহজাহান মিয়া, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক দিনকালের জেলা সংবাদদাতা সৈয়দ মমশাদ আহমদ, দৈনিক এশিয়া বাণী পত্রিকার জেলা প্রতিনিধি ময়নুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.