
স্টাফ রিপোর্টার : বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌলভীবাজার সদর ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। রবিবার ২২ ফেব্রুয়ারি এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে এম নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের উপস্থিত ছিলেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণীও সেখানে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি মৌলভীবাজারের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.