
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার স্বনামধন্য মোহাম্মদী এন্টারপ্রাইজসহ একাধিক ব্যবসাপ্রতিষ্টানের সত্তাধিকারী তরুণ সফল ব্যবসায়ী ও সংগঠক মিনহাজ উদ্দিন (কমরু) কে একদল সন্ত্রাসী কর্তৃক অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
ব্যবসায়ী, পরিবারের সদস্য ও স্থানীয়বাসিন্দারা জানান ২১ জুন তারিখে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে মিনহাজ উদ্দিন বাড়ি ফেরার পথে রাত প্রায় ৮টার দিকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে অপহরণ করে। তারা তার চোখ বেঁধে একটি অপরিচিত বাড়িতে নিয়ে যায়। সেখানে অন্ধকার একটি কক্ষে তাকে আটকে রাখে। তারা তার উপর শারিরিক ও মানুষিক নির্যাতন চালায়। হকিস্টি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার আকুতিতে চোখের বাঁধ খুলে দিলে মিনহাজ তাদের কয়েকজনকে চিনতে পান। তারা তাকে বলে তিনি নাকি তাদের দল আওয়ামীলীগ ও সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এবং নানা ভাবে ক্ষতি করছেন। তিনি যখন তাদেরকে জানান এসবের সাথে তিনি জড়িত নয়। এমটি জানালে তারা তাকে প্রচন্ড মারধর ও অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসীরা তার কাছে দেড় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে নানা ভাবে ১ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছাড় পান। সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন মিনহাজ উদ্দিন জানান এর আগেও সন্ত্রাসীদের গডফাদার সরকার দল আওয়ামীলীগের কুলাউড়া উপজেলা সভাপতি রফিকুল ইসলাম রেনুর নির্দেশে তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছিলো। সে যাত্রা তিনি বেঁচে যান। এরপর তাদের বিরুদ্ধে থানায় জিডি করতে গেলে তা আমলে নেয়নি পুলিশ। তিনি বলেন আমি সন্ত্রাসী ও চাঁদবাজদের কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠান আর চালিয়ে নিতে পারব বলে মনে হচ্ছেনা। আমি চরম ভয়ে আছি। এরা যে কোনো সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলতে পারে। এদিকে কুলাউড়ার সফল ব্যবসায়ী মিনহাজ উদ্দিনের উপর সন্ত্রাসীদের অপহরণের ঘটনায় কুলাউড়া উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতি, ব্রাহ্মণবাজার বণিক সমিতি ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.