বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা বিএনপি ৮ জানুয়ারী রোববার শহরে কেন্দ্রীয় কর্মসুচীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ না করলেও শহরের বাহিরে সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর বাজারে মিছিল ও সমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খানের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সায়ফুল আলম খোকন, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, জাসাস সম্পাদক রায়হান মুজিব, সফিকুজ্জামান প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.