
স্টাফ রিপোর্টার : জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে মৌলভীবাজার জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।
তিনি বলেন, স্থানীয় পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুদ রয়েছে। ফলে যানবাহন চালক ও সাধারণ গ্রাহকরা স্বাভাবিকভাবেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন।
পাম্প কর্তৃপক্ষ জানান, নিয়মিতভাবে তেল সরবরাহ অব্যাহত রয়েছে এবং মজুদের পরিমাণও সন্তোষজনক। তাই গ্রাহকদের অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে চালকরা বলছেন, স্বাভাবিক সরবরাহ থাকলে পরিবহন ব্যবস্থাও স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের ভোগান্তি হবে না।
মনোয়ার আহমেদ রহমান আরোও বলেন, একই সাথে মাসের মাঝামাঝি সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী মাস শেষেই প্রয়োজন হলে মূল্য সমন্বয় করা হয় এবং নতুন মাসের শুরু থেকে নতুন মূল্য নির্ধারণ করে থাকে সরকার। অতএব, অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি সকলের কাছে অনুরোধ করে জানান, পেট্রোল পাম্পগুলোতে অপ্রয়োজনীয় ভিড় করবেন না। সাপ্তাহিক ছুটির সময় ডিপো বন্ধ, এমতাবস্থায় অনেকেই আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করার চেষ্টা করছেন, যার ফলে সাময়িকভাবে কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। পেট্রোল পাম্প গুলো রেশনিং করে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই পেনিক তৈরিতে কারও কারও (পেট্রোল পাদম্প) মজুদ রবিবারের আগেই শেষ হয়ে যাচ্ছে।
তিনি সকলের সহযোগিতা চান এবং বাংলাদেশ পেট্রোলিলাম কর্পোরেশন বলেছে চলমান মজুদ রয়েছে এবং নিজস্ব রিসোর্স উৎপাদন স্বাভাবিক রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.