কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের বাস্তবায়িত ৪টি ব্রীজ ও শ্রীসূর্য্য (টিলাগড়) এলাকার গ্রাম বিদ্যুতায়তনের শুভ উদ্বোধন করা হয়েছে।
৫ জানুয়ারী শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। সন্ধ্যায় স্থানীয় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোবারক হোসেন, এলাকা পরিচালক প্রভাষক মো. আব্দুল আহাদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.