
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের খানদানী রেস্টুরেন্টে খেলাফত প্রতিষ্ঠায় ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৬ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম শাফী'র সভাপতিত্বে এবং জেলা প্রশিক্ষণ সম্পাদক মো: হাদী আলম-এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি শাহ মিসবাহ এবং সংগঠন বিভাগের সম্পাদক শহিদুল ইসলাম তালহা, ও খেলাফত ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি আল আমিন সাদী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি সিয়াম আহমদ ও ইসলামী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মহি উদ্দিন এবং বক্তব্য রাখেন খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা দায়িত্বশীল ও শহর, সদর এবং বিভিন্ন উপজেলা শাখার দায়িত্বশীলরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং আদর্শিক নেতৃত্ব গঠনে ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ছাত্রদেরকে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধের আলোকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.