
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের ৪নং আপার কাগাবলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ মার্চ ১৪ রমজান কাগাবলা কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা রুহুল আমীন রুবেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মহসিন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আসাদ আল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুফতি হিফজুর রহমান হেলাল। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানার সভাপতি মাওলানা ইসমাইল আলী ও সেক্রেটারি মাওলানা শেখ সাদীসহ ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.