
সালেহ আহমদ (স'লিপক) : পবিত্র মাহে রমাদ্বান ও ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় শাহজালাল (র.) কিশোর ও যুবকল্যাণ পরিষদ (রেজিঃ নং-৬৩/২৫) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ মার্চ বিকেলে উপজেলার টেংরা ইউনিয়নের পূর্ব কাছাড়ী গ্রামস্থ গাউছুল আযম জামে মসজিদে ইফতার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন গাউছুল আযম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনাইদ রেযা।
শাহজালাল (র.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী শাহ আলম এর প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান আলোচক ছিলেন রাজনগর ডিএস ফাজিল মাদরাসার সহকারী মৌলভী মাওলানা শিহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পন্ডিতনগর নূরে মদিনা মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ওলীউর রহমান। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শাহজালাল (র.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের সভাপতি ক্বারী জাকির হোসেন শাকিব।
এসময় সংগঠনের কোষাধ্যক্ষ হোসেন আলী, প্রচার সম্পাদক শাকিল আহমদ সাকেল, শিক্ষা সম্পাদক রাফি আহমদ, সদস্য নাহিদ আহমদ, শাহের হোসেন সামি, দূলভ খান, রাজিব মিয়া, সায়মন মিয়া, জাহির আলী, রব্বান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রোজাদার মুসল্লীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দেড় শতাধিক রোজাদার মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.