
রাজনগর প্রতিনিধি : রাজনগর উপজেলার পাঁচগাঁও এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় 'প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে' -এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ মার্চ রাজনগর উপজেলার পাঁচগাঁও এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।
ইফতার মাহফিলে মাদরাসা শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ সহ প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মৌলভীবাজার কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সূত্রে জানা যায়, প্রতিবছর রমাদ্বান মাসে সিলেট বিভাগের ৪ জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট ছাড়াও রাজধানী ঢাকা সহ মোট ৫টি জেলার ৩০ এর অধিক বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.