
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল-ফিতার সারা দেশের ন্যায় মৌলভীবাজারে অনুষ্ঠিত হবে। হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) পৌর ঈদগাহে পবিত্র ঈদুল-ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬.৩০ টায়, দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় এবং তৃতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাতে ইমামতি করিবেন, হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) দরগা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শিহাব উদ্দিন আলীপুরী, সানী ইমামের দায়িত্ব পালন করবেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদ, (কুসুমবাগ ষ্ট্যান্ড) এর খতিব, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাতে ইমামতি করিবেন, সুলতানপুর জামে মসজিদের ইমাম, মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন, দারুল উলুম টাইটেল মাদ্রাসার মুহতামিম ও শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।
সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাতে ইমামতি করিবেন টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম, মাওলানা আখিল উদ্দিন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন, কাজিরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ ক্বারী মোঃ মুহাররম আলী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.