
বড়লেখা প্রতিনিধি : বড়লেখার শাহবাজপুর অহিদাবাদ চা বাগানে দফায় দফায় অগ্নিসংযোগে জড়িতদের আগামী ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন করেছে বিএনপির অঙ্গ সংগঠন।
১১ মার্চ বুধবার উত্তর শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বরে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল শ্রমিকদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে ১০ মার্চ সন্ধ্যার দিকে অহিদাবাদ চা বাগানের ১৪ নম্বর সেকশনে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দে, বাগানের শ্রমিকরা বাংলায় খবর দিলে ম্যানেজার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান, বাগানের শ্রমিক, বড়লেখা ফায়ার সার্ভিস ইউনিটের দমকল বাহিনী স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাগানের ম্যানেজারের কাছ থেকে জানা যায় বাগানের মালিক মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
এর আগে দুষ্কৃতিকারীরা ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনে চা বাগানে বিভিন্ন সেকশনে আগুন লাগিয়ে দেয়। দুষ্কৃতিকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.