কুলাউড়া অফিস : মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বিশিষ্ট সমাজসেবক সেলিম আহমদকে তাঁর কুলাউড়াস্থ বাসভবনে শুক্রবার বিকেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ৩৫তম বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় ১ম স্থান অর্জনকারী ফাহমিদা ফেরদৌস ডেইজী। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, ডেইজীর মাতা ফেরদৌস আক্তার, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির এল.এল.বি ৩য় বর্ষের ছাত্রী ফারজানা ফেরদৌস সেইজী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.