রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পিকাপ ভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।
রোববার ৮ জানুয়ারী রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গালফ সেন্টারের সামনে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত ৮ জানুয়ারী রোববার রাতে টেংরা বাজার থেকে ছেড়ে আসা মৌলভীবাজারগামী অটোরিক্সার (মৌলভীবাজার ফ ১১-১৪৭১) সঙ্গে সিলেটগামী একটি পিকাপ ভ্যানের (ঢাকা মেট্রো ১৭-১৯৯১) মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিক্সা চালক তোতা মিয়াকে (৩২) মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবণতি হলে দ্রুত তাকে সিলেট ওসমানি মেডিকেলে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়। জানাযায়, নিহত অটোরিক্সা চালক তোতা মিয়া উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের খালেছ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে রাজনগর থানায় মামলা (নং ১৬ তারিখ-৯/১/২০১৭) দায়ের করেছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, মৃতদেহের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত দুটি যান উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.