
আব্দুর রব : বড়লেখায় ‘মানুষের সার্বিক কল্যাণে আন্নাজাত ইসলামী ফাউন্ডেশন,এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্নাজাত ইসলামী ফাউন্ডেশন অব ইউএসর উদ্যোগে বুধবার ১৮ মার্চ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কবিরা গ্রামের দেড় শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সঙ্গীতশিল্পী এসএম মানিক সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার আলহাজ্ব মো. শফিক উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা দলের সাবেক কৃতী ফুটবলার মো. আমির উদ্দিন, বড়লেখা উপজেলা ফুটবল একাডেমির সভাপতি মো. আব্দুর রহমান, বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, এমসি কলেজের শিক্ষার্থী প্রিন্স মো. মিফতা-উল ইসলাম সামি। এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে আন্নাজাত ইসলামী ফাউন্ডেশন অব ইউএস’র উদ্যোগে মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন কার্যক্রম প্রশংসার দাবি রাখে।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স বলেন, গরীব, অসচ্ছল, অসহায় ও দু:স্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বারের মতো এবারও ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্যই ফাউন্ডেশনের এই ক্ষুদ্র মানবিক প্রয়াস।
পরে দেশ-জাতি ও প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কান্দিগ্রাম জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুস শহীদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.