
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা আকাশ সহ ৯ জন আসামি গ্রেপ্তার হয়েছে। সোমবার ২৩ মার্চ রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আইউবুর রহমান আকাশ গ্রেপ্তার হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ সুত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা আকাশকে শহরের শ্যামলী আবাসিক এলাকায় তার বাসা থেকে আটক করা হয়েছে। আটককৃত আকাশ শ্যামলী এলাকার মো. দুলাল মিয়ার ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছে। ২৪ শের ৫ আগষ্ট থেকে সে আত্মগোপনে ছিল। এছাড়াও গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের আরও ৮জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃত ৯ আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, অপরাধ নির্মুলে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.