
জুড়ী প্রতিনিধি : জুড়ী-টু-কুলাউড়া বাইপাস সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পুর্ণের জন্য সরেজমিনে পরিদর্শন করলেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি।
২৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পরিদর্শন কালে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সাবরিনা আক্তার, জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, মৌলভীবাজার সড়ক ও জনপথ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার হামিদ, সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জের বন কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরফ উদ্দিন, ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, জুড়ী রেঞ্জের পুটিছড়া বিট বন কর্মকর্তা মো: সাজন, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক কমিটির সদস্য নাজমুল ইসলাম, পুর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোয়েল আহমদ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বলেন, জুড়ী-টু-কুলাউড়া বাইপাস সড়কটি আমাদের এলাকার যোগাযোগের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজ আমি সরেজমিনে এই সড়কের সাগরনাল থেকে গাজীপুর পর্যন্ত ২৭০০ মিটারের সংস্কার কাজ পরিদর্শন করলাম। বন বিভাগের আপত্তির কারণে কাজটিতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে, কারণ সড়কটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে গিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এটি নতুন কোনো সড়ক নির্মাণ নয়, বরং বিদ্যমান রাস্তার সংস্কার কাজ। তাই সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী এবং বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। জনগণের ভোগান্তি কমাতে এবং দ্রুত এই বাইপাস সড়কটি সচল করতে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমন্বয়ের মাধ্যমে আইনি জটিলতা নিরসন করে এই সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছি। আমাদের লক্ষ্য উন্নয়ন, তবে তা অবশ্যই পরিবেশ ও নিয়ম মেনে ইনশাআল্লাহ, দ্রুতই এই রাস্তার কাজ সম্পন্ন হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.