
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি মৌলভীবাজার জেলা শাখার (২০২৬-২০২৮) ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আত্মপ্রকাশ করেছে।
২৮ মার্চ শনিবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন।
প্রতিদ্বন্দ্বী কোন প্যানেল না থাকায় একক প্যানেলের চেয়ারম্যান পদে আজির উদ্দিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর মো: সেলিম নির্বাচিত হয়েছেন।
জেলা সদরে প্রতিষ্ঠিত স্কাউট ভবনের দানিয়াল হল এ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান ভিপি মিজান।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মো: ফজলুল আলী, মো: আব্দুর রউফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, কোষাধ্যক্ষ মো: রফিক, যুগ্ম কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদ।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, আপ্তাব উদ্দিন চৌধুরী, আব্দুল আহাদ, মো: আব্দুর রশিদ, নাজির আহমদ চৌধুরী, এ. কে. এম মহিউদ্দিন চৌধুরী, মো: সাজ্জাদুর রহমান, মো: দুলা মিয়া, মো: জমির আলী, কৃষ্ণ কুমার সিংহ, মো: ওয়ালিউর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.