
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা শেখ সালেহ আহমদ হামিদী বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে খেলাফতের দাওয়াত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এজন্য সংগঠনের নেতা-কর্মীদেরকে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম ও মহল্লায় গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।
৩ এপ্রিল শুক্রবার বাদজুম্মা জেলা কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা শেখ সালেহ আহমদ হামিদী।
জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠক বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতী আজিজুল হক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শাখার সিনিওর সহ সভাপতি মাওলানা ফারুক আহমেদ,সহ সভাপতি মাওলানা আসাদ আল হুসাইন ও মাওলানা আব্দুল মতিন, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন ও মাওঃ রহমত আলী, জেলা সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, জেলা প্রশিক্ষণ সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, জেলা প্রচার সম্পাদক ও রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, জেলা শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা জয়নাল আবেদীন শাহে পূরী, মৌলভীবাজার পৌর শাখার সহ সাধারণ সম্পাদক মাওঃ তাজুল ইসলাম, সদস্য হাকিম জুনাইদ আহমেদ, হা: আল আমিন, খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, সম্পাদক সংগঠন বিভাগ শহিদুল ইসলাম তালহা, খেলাফত ছাত্র মজলিসের জেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ হাদী আলম প্রমুখ।
উক্ত বৈঠকে জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম, এবং আগামী ২৪ এপ্রিল ঢাকার জনসভায় অংশ গ্রহণ ও বিভিন্ন কর্মসূচি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ একাধিক সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.