
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ১১ এপ্রিল বিকালে ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৩য় বারের মতো হতদরিদ্র’দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান ও সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল এর সদস্য সচিব আহমেদ আহাদ।
এ সময় আহমেদ আহাদ বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন সহায়তা তাদের জন্য অনেক উপকার বয়ে এনেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.