বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির রুকনপুর গ্রামের ৫৫ পরিবারকে ১০ জানুয়ারী মঙ্গলবার রাতে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১৬ লাখ টাকা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির সদাগরের সভাপতিত্বে ও ইউপি চেয়ারমান এনাম উদ্দিন এবং নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য শহীদুল আলম শিমুলের যৌথ সঞ্চালনায় বিদ্যুৎ সংযোগ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, ইউপি সদস্য আলতাফ হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.