
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ছালমা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার ১৩ এপ্রিল আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছালমা বেগম সদর উপজেলার পার্শবর্তী নিতেশ্বর এলাকার রসিদ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গাজীর মোকাম এলাকার সামনের সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সিএনজি অটোরিকশা আটক করে ও আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওই সিএনজি করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, আহত নারীকে হাসপাতালে পৌঁছে দিয়েই সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌছে। দূর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং পলাতক সিএনজি চালককে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.