কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান কালিমন্দির প্রাঙ্গনে স্থানীয় সমাজসেবক রাজকুমার সিংহ ও তাঁর সহধর্মিনী কুন্ডলেই দেবীর ব্যক্তিগত অর্থায়নে দুই শতাধিক বয়স্ক বিধাব নারীর মাঝে শীতবস্ত্র হিসেবে গায়ের চাদর বিতরণ করা হয়।
মঙ্গলবার ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুর সভাপতিত্বে ও ছাত্রনেতা রাহুল গড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার রায়, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, জেলা যুবলীগ সদস্য মো. আব্দুল বাছিত, ধলাই ভ্যালী সভাপতি গোপাল নুনিয়া, পরিবহন শ্রমিক নেতা মো. আব্দুল মুকিত, মাধবপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি দেওনারায়ন পাশি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.