
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচিতে উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৪ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীমঙ্গলের আয়োজনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মো: হাজি মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো: মহিবুল্লাহ আকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী। উপজেলা বিএনপির সদস্য মকসুদ আলী ও উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝাড়ু।
এছাড়াও কৃষি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও দলের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.