বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছমর উদ্দিন (৭৩) ১০ জানুয়ারী মঙ্গলবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন।
১১ জানুয়ারী বুধবার বেলা আড়াইটায় দক্ষিণভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়েছে।
এদিকে বড়লেখার বীর মুক্তিযোদ্ধা ছমর উদ্দিনের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.