
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) মৌলভীবাজার জেলা শাখার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল শ্রীমঙ্গলের ম্যাক বাংলাদেশ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এস. এ. হামিদ। এডাব জেলা শাখার সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার। এসময় এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম, মোহন চন্দ্র দেব নির্বাহী পরিচালক সুপ্রভাত উন্নয়ন সংস্থা, মাজারুল ইসলামসহ প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। সভায় উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.