কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের ১০নং রোডে ডাচ্ বাংলা ব্যাংক লি: এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
১১ জানুয়ারী বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ব্যাংকিং এর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। মেসার্স শান্ত এন্টারপ্রাইজের প্রোপাইটার ভানুগাছ শাখা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর পরিচালক সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা সমাজসেবা অফিসার সরজিৎ কুমার পাল, লেখক-গবেষক আহমদ সিরাজ, ডাচ্ বাংলা ব্যাংক লি: মৌলভীবাজার শাখার ম্যানেজার এ এস এম শামীম চৌধুরী, ডাচ্ বাংলা ব্যাংক সিলেট বিভাগীয় এজেন্ট ব্যাংকিং এর রিজিওনাল ম্যানেজার মীর আবু সায়েম, মৌলভীবাজার শাখার এরিয়া ম্যানেজার বজলুর রশীদ, শমশেরনগর শাখার পরিচালক প্রমথ পাল পিনাক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.