ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মৌলানা মফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নব নির্মিত আইসিটি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১১ জানুয়ারী সকাল ১২টায় আইসিটি ভবনের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। উদ্বোধন শেষে কলেজ মিলনায়তনে প্রখ্যাত অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জাহেদা আহমদ, পিকেএসএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের, রাজনগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: আছকির খাঁন, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মৌলুদুর রহমান, রাজনগর থানা ওসি শ্যামল বনিক প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.