
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমূখ ইউনিয়নে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
১৯ এপ্রিল রবিবার মৌলভীবাজার মডেল থানার আয়োজনে পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মো: ইলিয়াছ মিয়া, ফতেহপুর মাদ্রাসার সুপার মাওলানা মুহিত উদ্দিন, কাটারাই দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুর রহমান, বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমেদ, ইউপি সদস্য জুনাইদ আহমেদ, সমাজসেবক জাহাঙ্গীর আলম সুনু, ইউপি যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ, সাংবাদিক রিপন আহমেদ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন সদস্য, মহিলা সদস্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.