
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২০ এপ্রিল মাদ্রাসার কনফারেন্স হল রুমে মাদ্রাসার দাতা সদস্য বকসি কাওসার রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল মূফতী বশির আহমদ, বিশেষ অতিথি ছিলেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতী হাবিবুর রহমান, মুফতি ফারুক মিয়া, আব্দুর রহিম, মাওলানা মোজাহিদ আলী আজমী, মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শামছুদ্দীন, মাওলানা কারী নজরুল ইসলাম, কাজী হুসনে মুবারক, মুহাম্মদ সাদ্দাম হোসেন, মাওলানা ফারুক আহমদ প্রমুখ।
পরিশেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে প্রধান অতিথি দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.