
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহ হতে মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় দিবারাত্রী ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা তথ্যভিত্তিক নজরদারী এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
বিজিবির অভিযানে ২৬ এপ্রিল রাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৪,৬০৮ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ২১ হাজার ৬শত টাকা। অভিযান চলাকালীন বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও বিজিবির পেশাদারিত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।
উল্লেখ্য, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে এবং মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও অন্যান্য আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বর্তমানে চলমান আছে এবং ভবিষ্যতে আরও জোড়ালোভাবে অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.