বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী উপলক্ষে ১১ জানুয়ারী বুধবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহব উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব জিয়া উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোপাল দত্ত, পিআইও আজাদের রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল প্রমুখ।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে ২টি ক্যাটাগরীতে পুরস্কার প্রাপ্তরা হল-নাগরিক সেবায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (১ম স্থান), প্রাথমিক শিক্ষা অফিস (২য় স্থান) ও পরিবার-পরিকল্পনা অফিস (৩য় স্থান)। ষ্টল ব্যবস্থাপনায় ১ম হয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প (পল্লী সঞ্চয় ব্যাংক), ২য় এনজিও প্রতিষ্ঠান সূচনা ও ৩য় হয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.