বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ১২ জানুয়ারী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “বড়লেখা সিটি স্কুল”। স্কুলটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
সিটি স্কুলের চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবক আবু হাসান জুনাইর সঞ্চালনায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র তাজউদ্দিন, ইউপি চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, রেজাউল করিম, স্কুলের শিক্ষক ইমদাদুল হক ইমন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.