
সাইফুল ইসলাম : শ্রীমঙ্গল উপজেলার ফিনলে টি কোম্পানির কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে (বাংলা টিলা) এলাকার বাসিন্দা চাঁর কন্যা সন্তানের জননী কুন্তি হাজরা জীবন যেন দীর্ঘ এক সংগ্রামের। স্বামী মারা গেছেন আলসার রোগে আক্রান্ত হয়ে। অল্প বয়সে তাঁর স্বামী ছোট হাজরাকে হারিয়েছেন প্রায় ৫ বছর আগে। সেই শোকের ভার বয়ে তিনি চার কন্যার সংসারী হয়ে স্বামীর ঘরে আছেন। চা বাগানে স্থায়ী কোনো কাজ নেই। সব দিনেও আয়-রোজগার করতে পারেন না। যেখানে কাজের সন্ধান পান সেখানে গিয়ে কাজ করে দিন শেষে যে টাকা পায় তা দিয়ে চলে তার নিত্যদিনের জীবনযাপন। এর মধ্যে তার সংসারে বড় মেয়ে নুন্নি হাজরা (১২), নিক্তি হাজরা (১০), সোয়ানি হাজরা (৬), নাইড়া হাজরা (৪)।
এমন মানবেতর জীবনযাপনের খবর পেয়ে ১ মে শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা লাখাইছড়া চা বাগানে (বাংলা টিলায়) ঝড় বৃষ্টি উপেক্ষা করে মে দিবসের দিনে তাঁর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ, শ্রীমঙ্গল উপজেলা শাখা। শুভসংঘের পক্ষ থেকে পরিবারকে দেওয়া হয়েছে এক মাসের খাদ্য সহায়তা। সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য।
শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ৭০০ ফুট টিলার উপরে বসবাস করেন অসহায় পরিবার। বৃষ্টিভেজা কাদা মাটির উচু নিঁচু রাস্তা আর কোনো কোনো স্থানে বড় বড় গর্ত। যদিও ঘরে গিয়ে তাকে পাওয়া যায়নি। ভোরবেলা কাজের সন্ধানে বের হন তিনি। দুপুর ১টার পর পর বৃষ্টিভেজা শরীর নিয়ে ঘরে ফিরেন। কথা হয় কুন্তি হাজরার সাথে। তবে মে দিবস কি সেটা তিনি জানেন না। খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
লাখাইছড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও মন্দির কমিটির সভাপতি শ্যামল বৈদ্য বলেন, ‘চা বাগানে বসবাস করছি আমাদের কষ্ট কেউ দেখে না। কেউ যদি বাগানে আসে তাহলে দেখতে পারবে আমাদের দু:খ কষ্ট। এই পরিবারটি অনেক কষ্টে দিন কাটাচ্ছে। কেউ খোঁজ নেয় না। আজ মে দিবসে বসুন্ধরা শুভসংঘ খোঁজ নিয়েছে ভগবান যেন বসুন্ধরা শুভসংঘকে ভালো রাখুক।’
বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা সাংবাদিক এম এ রকিব বলেন, অসহায় মানুষদের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ সব সময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
বসুন্ধরা শুভ সংঘ শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন বলেন, মানবিক কাজে সব সময় বসুন্ধরা শুভ সংঘ মানুষের পাশে দাঁড়ায়। এর আগে উপজেলার ১৫ জন নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে ১৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়, বিনামূল্যে প্রশিক্ষণও দেয়া হয়।’
বসুন্ধরা শুভ সংঘের জেলা কমিটির উপদেষ্টা ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা সাংবাদিক এম এ রকিব, বসুন্ধরা শুভ সংঘ শ্রীমঙ্গল শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন, লাখাইছড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও মন্দির কমিটির সভাপতি শ্যামল বৈদ্য, রতিলাল হাজরা, তপন বৈদ্য, রতণ কর্মী, জৈবন বোনার্জী, স্বপন হাজরা, তরণী হাজরা প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.