![]()
এস আর অনি চৌধরী : কুলাউড়ায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)।
শনিবার ২ মে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন গ্রামের বাসিন্দাদের জন্য ফ্রি এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
আমেরিকাভিত্তিক সংগঠন ‘বাঁচাও’-এর আর্থিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন এনএসএস-এর নির্বাহী পরিচালক জামিল আহমেদ চৌধুরী।
আতিকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন টিলাগাঁওয়ের বিশিষ্ট সমাজসেবক হাজী আব্বাস আলী, সিলেটের ব্যবসায়ী সাইয়িদ আহমদ চৌধুরী, সমাজসেবক মুহিবুর রহমান ছয়ফুল, মো: শহিদ আহমদ, কয়ছর মিয়া, এনএসএস’র কো-অর্ডিনেটর সাদেকা ভূইয়া এবং ফাইন্যান্স অফিসার আমির আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে প্রায় ১৭০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা দেন ডা. মুস্তফা মাহমুদ ইমরান তালুকদার ও ডা. শেখ শামীমা জেরিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.