
স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মদন উপজেলায় মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণের পর তাকে অন্তঃসত্ত্বা করায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ মে বুধবার টিসি মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ের সামনে শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকারের সঞ্চালনায় এবং জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।
উপস্থিত ছিলেন শহর শাখার আহ্বায়ক বিজয় দাস, সমীরণ সরকার, কলেজ সংগঠক সুরাইয়া হক, জনি দেবনাথ প্রমুখ শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আজ আমরা নেত্রকোনার ১১ বছরের এক মাদ্রাসা নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের ফলে শিশু মেয়েটি ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এমন জঘন্যতম ঘটনার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। যে শিশুকন্যা এখন বাচ্চা ধারণের মতো শারীরিক অবস্থা হয়ে দাঁড়ায় নি সেই মেয়ে শিশুর বক্তব্য মতে তার মাদ্রাসার শিক্ষক দ্বারা তার সাথে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা পৈশাচিক এহেন কান্ডের তীব্র নিন্দা জানই। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ ঘরে-বাইরে সর্বত্র নারীর প্রতি একটা নিপীড়নমূলক সমাজ ব্যবস্থা হয়ে দাড়িয়েছে। প্রতিনিয়ত নারী বিদ্বেষী প্রচার-প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হেয় করে উপস্থাপন করা, পুরুষতান্ত্রিক মন-মানসিকতাই নারী নির্যাতন ও ধর্ষণের প্রধান কারণ। যার ফলে, আমরা দেখতে পাই শিক্ষা প্রতিষ্ঠানেও নারীরা নিরাপদ নয়। নারীদের সুরক্ষা দিতে সরকারকে প্রত্যেক সেক্টরে নিরাপত্তা সেল গঠন করতে হবে। রাজনৈতিক কিংবা ধর্মীয় সভা-সমাবেশে নারী বিদ্বেষী বক্তব্য আইন করে বন্ধ করতে হবে। দেশে অতীত থেকে বর্তমান সংঘটিত নারী ধর্ষণ-হত্যা-নিপীড়নের বিচার নিশ্চিত করতে হবে এবং এই নিপীড়ন প্রতিহত করতে নারীর প্রতি সম্মান ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.