কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো: নওরুজ আহমদ এর ব্যক্তিগত উদ্যোগে বাসুদেবপুর ও করিমপুর গ্রামের ৪০টি হতদরিদ্র শব্দকর সম্প্রদায়ের মাঝে মাছ বিতরণ করা হয়। জনপ্রতি দেড়কেজি করে ৪০টি পরিবারের মাঝে এসব মাছ বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. বাদশা মিয়া উপস্থিত ছিলেন। ইউপি সদস্যের উদ্যোগে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছ পেয়ে খুশী এসব হতদরিদ্র পরিবারগুলো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.