
শ্রীমঙ্গল প্রতিনিধি : জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশ শহরে মহড়া এবং বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান এবং সচেতনতামূলক প্রচারণা করেছে।
রোববার ১০ মে দুপুরবেলা শ্রীমঙ্গল থানা কম্পাউন্ড থেকে পুলিশের একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা কম্পাউন্ডে এসে শেষ হয়। এছাড়াও পুলিশের পৃথক টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেল অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না। এছাড়াও শ্রীমঙ্গল থানায় কর্মরত অন্যান্য পুলিশ অফিসাররা কর্মসূচিতে অংশ নেয়।
সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু জানান, আজ থেকে সারাদেশে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক প্রতিরোধে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি এবং সচেতনতামূলক শোভাযাত্রা আয়োজন করা হয় । সারা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল থানা পুলিশ সক্রিয় রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.