
স্টাফ রিপোর্টার : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ ‘গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম’অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মে শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কমিটি আয়োজনে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি ডা: ছাদিক আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন-প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুহিন আফসারি।
অতিথি হিসেবে ছিলেন রিজিওনাল কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা, পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক ও প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ, সুজন জেলা কমিটি সহ সভাপতি, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সুজন রাজনগর উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ইকবাল আহমদ।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সুজন জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ্দীন, সাংবাদিক কাওছার ইকবাল সহ অন্যন্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন সুজন জেলা কমিটি সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.