
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা এবং ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ জেলা পর্যায়ে বালক ও বালিকা দলের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত।
রবিবার ১০ মে সাইফুর রহমান স্টেডিয়ামে বালক ও বালিকা দলের ফাইনাল খেলায় বালক গ্রুপে মৌলভীবাজার পৌরসভা বালকদল ১-০ গোলে শ্রীমঙ্গল উপজেলা বালকদলকে পরাজিত করে জেলা পর্যায়ে বালক গ্রুপ চাম্পিয়ন এবং বালিকা গ্রুপ জেলা পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলা বালিকাদল ১-০ গোলে মৌলভীবাজার পৌরসভা বালিকা দলকে পরাজিত করে চাম্পিয়ন হয়।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ জেলা পর্যায়ে সমাপনী দিনে ও ফুটবল ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজামান পাভেল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, বাফুফের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রায়হান আহম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সম্পাদক মাহবুব ইজদানী ইমরান সহ বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি দফতরের উর্ধতন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.