
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পৃথক অভিযানে হত্যা মামলার দুই আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার শ্রীমঙ্গল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার হত্যা মামলা নং-০৯, তারিখ ১০/০৫/২০২৬, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডের এজাহারভুক্ত দুই আসামি পরেশ নায়েক (৬৩) ও ভুট্টু সাওতাল (৬৫)কে গ্রেফতার করা হয়েছে। তারা উভয়েই উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের বাসিন্দা।
উল্লেখ্য, শনিবার দুপুরে রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের একটি ডোবা থেকে আবিদ আলী (৬০) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে এ দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, শাপলাবাগ এলাকার পৃথক ঘটনায় রাকিব মিয়া ওরফে রাজিব মিয়া (১৯) নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে শাপলাবাগ রেল কলোনী এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, এছাড়াও বিভিন্ন ওয়ারেন্ট ও মামলায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মোট ৬ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.