
আব্দুর রব : বড়লেখায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রচেষ্টা ও ডিনেট এর উদ্যোগে নাগরিক সমন্বয় প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব।
সভায় স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, নাগরিক চাহিদা এবং উন্নয়নমূলক উদ্যোগসমূহ নিয়ে সরকারি দপ্তরসমূহ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয়, সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিতকরণের মাধ্যমে তা বাস্তবায়ন, চলমান কার্যক্রম ও সম্ভাব্য পদক্ষেপ ও নাগরিক সেবা নিশ্চিতকরণে ব্যাপক আলোচনা হয়েছে।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহবুব আলম মাহবুব উপজেলার যে কোন প্রান্তের উন্নয়ন-সংস্কার কাজের প্রয়োজনীয় তথ্য প্রদানসহ যেকোনো অনিয়ম বা অরাজনৈতিক কর্মকান্ড দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান। যাতে নাগরিক সমস্যা নিরসনে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারে।
প্রচেষ্ঠা নাগরিক সমন্বয় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শামিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেষ বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সুজানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মক্তার আলী, প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব, মহিলা সমিতির সভাপতি রোকসানা বেগম, হাকালুকি ভিসিজি সাধারণ সম্পাদক সাব্বির আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.