
মাহফুজ শাকিল : মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার হওয়া নিখোঁজ ভারতীয় নাগরিক নিত্যানন্দ মালাকার (৩৫) এর মৃতদেহ হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ| বৃহস্পতিবার ১৪ মে বিকেল ৬ টার দিকে উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতীয় পুলিশের এ মরদেহ কাছে হস্তান্তর করা হয়| এসময় উভয় দেশের স্থলবন্দরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, বিএসএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন| পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা গেছে, নিত্যানন্দ মালাকার ভারতের ত্রিপুরা রাজ্যের ˆকলাশহরের বাসিন্দা| মরদেহ হস্তান্তরের বিষয়টি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা|
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ মে বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ˆছদলবাজার এলাকায় মনু নদী থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করে পুলিশ| উজানের ভারত থেকে বহমান মনু নদী কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে| ৯ মে ভারতের ত্রিপুরা রাজ্যের ˆকলাশহরের যুবক নিত্যানন্দ মালাকার নিখোঁজ হন| এ নিয়ে স্থানীয় থানায় জিডি করেন পরিবারের সদস্যরা| এদিকে ১১ মে বিকেলে মনু নদীতে একটি অজ্ঞত ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী| পরে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে| পরে আঙ্গুলের ছাপে বাংলাদেশের কোনো নাগরিকদের লাশ নয় এমনটি নিশ্চিত হয় পুলিশ|
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ মে দিনে দীর্ঘ সময় ধরে লাশটি মনু নদীর ˆছদলবাজার খেয়াঘাটে পাশে ব্লকের মাঝে আটকে ছিল| পরে নদীর পানির স্রােতে ভেসে টিলাগাঁও ইউনিয়নের চানপুর এলাকার মনু নদীর তীরে গিয়ে আটকে থাকে| গত কয়েকদিনের অতি বৃষ্টিতে মনু নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে| এর আগেও অনেকবার সীমান্তবর্তী নদীতে এরকম মৃতদেহ ভেসে আসে|
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, নদীতে ভাসমান লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে ও পরিচয় শনাক্তের চেষ্টা করে| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল নদীর স্রােতে ভারত থেকে লাশটি ভেসে এসেছে| পরে ভারতীয় পুলিশ আমাদের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করলে আইনি প্রক্রিয়া শেষে ১৪ মে বিকেলে ভারতীয় পুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়|
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.