
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় মাওলানা আব্দুর রাজ্জাক (রহ.) ফাউন্ডেশন-এর পরিচিতি সভা ও ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার ১৫মে রাতে লস্করপুর বাজারস্থ ইসরাব আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মাওঃ মোঃ এবাদুর রহমানের সভাপতিত্বে এবং আজিজুল ইসলাম সুলেমান ও সাইফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শওকতুল ইসলাম শকু|
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা শামসুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, গণকিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা আবু আইয়ুব আনসারী, ছাতাপীর (রা.)স্মৃতি পরিষদের সভাপতি আব্দুশ শুকুর সরকুম, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছাদিকুর রহমান|
অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয় এবং মরহুম মাওলানা আব্দুর রাজ্জাক (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়| এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিগণ ও ফাউন্ডেশন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন|
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.