
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার ১৯ মে সকাল সাড়ে ১১টায় উপজেলার সাতগাঁও চৌমুহনী এলাকার ছফেদ মিয়া নামের এক ব্যক্তির ৪তলা ভবনে লজ্জাবতী বানরটি দেখতে পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী গোলাম কিবরিয়া জুয়েলকে জানালে জুয়েল বানরটি উদ্ধার করতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
সজল দেব জানান, বানরটি ভবনের পানির পাইপ বেয়ে ৪তলায় পৌঁছে যায়। সেখান থেকে বানরটিকে সতর্কতার সাথে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.