
শ্রীমঙ্গল প্রতিনিধি : ঘরের ভিতর সিলিং এর বাঁশ জড়িয়ে ঝুলছিল ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ।
বৃহস্পতিবার ২১ মে সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামের খলিল মিয়ার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের সিলিং এর উপর ঝুলন্ত বিরাট আকৃতির অজগর সাপ দেখে পরিবারের সবাই ভয় পেয়ে চিৎকার করতে থাকে। পরে প্রতিবেশীরা এসে সাপটি সিলিং এর বাঁশে ঝুলতে দখে মেরে ফেলার উদ্যোগ নেয়। স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি সাপটিকে রক্ষা করেন।
পরে তারা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বিরাট আকৃতির সাপটি দেখতে আশপাশ এলাকার উৎসুক মানুষ খলিল মিয়ার বাড়িতে ভীড় জমান।
সজল দেব জানান, উদ্ধার করা বিরাট আকৃতির অজগর সাপটির ওজন ২২ কেজি এবং ১৪ ফুট লম্বা। সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.