
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার বাসার ছাদ থেকে পড়ে গৃহকর্মী হালিমা (১৪) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার ২২ মে দুপুর সাড়ে ১২ টার দিকে পূর্ব সুলতানপুর এলাকায় হোছনা ভিলা আমিনুল ইসলামের বাসায় এ ঘটনাটি ঘটে। কাজের মেয়ে হালিমা আমিনুল ইসলামের বাসায় দীর্ঘ দশ বছর যাবত কাজ করে আসছে। নিহত হালিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আক্কাস আলীর মেয়ে। আক্কাস আলী সিলেটে কাজ করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, বাসার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন ওই কাজের মেয়ে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন। মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.